পরিকল্পনা রয়েছে ২ হাজার পরিবারকে দেয়ার
নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৯ , ০৯:৫৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
করোনা সংকটের কারণে কর্মহীন গরীব ও অসহায় মানুষের মধ্যে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগ। রবিবার (২৯ মার্চ) উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) বিজয় বসাকের নেতৃত্বে ‘টিম নর্থ ডিভিশন’ প্রায় দুই শত পরিবারের মাঝে এ খাবার সামগ্রী বিতরণ করা হয়।
সামগ্রীতে একটি পরিবারের ৪ জন সদস্যের জন্য ৩ দিনের খাওয়ার উপযোগী করে ৫ কেজি চাল, ১ কেজি মসুরের ডাল, ১ লিটার সয়াবিন তেল, একটি করে হুইল সাবান ও বাচ্চাদের জন্য বিস্কিট দেয়া হয় ।
উত্তর জোনের ডিসি বিজয় বসাক সিটিজেন নিউজকে জানান, উত্তর বিভাগের সকল অফিসার তাদের নিজ নিজ গাড়িতে নির্দিষ্ট পরিমাণ খাবারের প্যাকেট তুলে নেন। এই খাবার নিয়ে চলার পথে যেখানে যেখানে দুস্থ আর্ত মানুষের সন্ধান মিলেছে সেখানেই তাদের হাতে পৌঁছে দেয়া হয়েছে মানবতার স্মারক স্বরূপ খাবারের প্যাকেট।
তিনি জানান, "মানুষ মানুষের জন্য"একতার শপথে বলিয়ান হয়ে উত্তর বিভাগের কার্যক্রমটি আজ শুরু করা হয়েছে। দুই হাজার পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করার প্রত্যয় রয়েছে উত্তর বিভাগের কর্মকর্তাদের। সার্বিক এ কার্যক্রমে সাহায্য করেন উত্তর জোনের সকল পুলিশ সদস্যরা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.