চট্টগ্রামে কারও শরীরে করোনা নেই

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৯ , ০৯:০৪ পিএম

চট্টগ্রামে কারও শরীরে করোনা নেই

চট্টগ্রামে গত ৭২ ঘণ্টায় ৩০ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারও শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। এরমধ্যে ১৫টি নমুনা পরীক্ষা হয়েছে স্থানীয় ল্যাবে। সংশ্লিষ্টরা জানিয়েছে, প্রতি ৩ মিনিটে একটি করে ফোন পাচ্ছে BITD হটলাইন।

চট্টগ্রামে বিদেশ ফেরত প্রবাসীরা হোম কোয়ারেন্টাইন মানছেন কি-না তা তদারকি করতে জেলা প্রশাসক নিজেই আসেন নগরীর খুলশী এলাকায়। এসময় তিনি ইমিগ্রেশন বিভাগ থেকে পাওয়া তালিকা অনুযায়ী বাসায় বাসায় গিয়ে তাদের অবস্থান নিশ্চিত করেন। তিনি জানান, চট্টগ্রামের বিআইটিডি-তে পরীক্ষা করা ১৫ জনেরই করোনা ভাইরাস নেগেটিভ।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন বলেন, 'বর্তমানে আমাদের এখানে কোনো আইসোলেশনে কেউ নেই। হোম কোয়ারেন্টাইনে আছেন ৯৪৭ জন। আমরা সেটাই নিশ্চিত করেছি।'

গত ২৫ মার্চ প্রয়োজনীয় কিট এবং পিপিই আসার পর ২৬ মার্চ থেকেই করোনা শনাক্তে পরীক্ষা শুরু করে সীতাকুন্ডের ফৌজদারহাটে স্থাপিত বিআইটিডি পরীক্ষাগার।