নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৯ , ০৫:০৮ পিএম
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, তিনি নভেল করোনাভাইরাসে আক্রান্ত নন এবং পরীক্ষা করেই তিনি নিশ্চিত হয়েছেন। তবে অন্য সবাই যেভাবে ঘরবন্দি হয়ে আছেন, তিনিও তাই করছেন। রোববার নিজের বাসা থেকে দেশে করোনাভাইরাস মহামারীর সর্বশেষ পরিস্থিতি নিয়ে আইইডিসিআরের নিয়মিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেন মন্ত্রী।
একজন সাংবাদিক তার কাছে জানতে চান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেউ নভেল করোনাভাইরাসে আক্রান্ত কি না।
জাহিদ মালেক সরাসরি কোনো জবাব না দিলেও বলেন, ‘আপনারা যেটা শুনেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় তো অনেক বড় মন্ত্রণালয়। তাদের ওখানে অনেক লোকজন আসা যাওয়া করে, ডাক্তার আসা যাওয়া করে, বাইরের লোক আসা যাওয়া করে… আমরা তো কাজ করি। কাজেই তাদের কারও হতে পারে, সেটাতো আছেই।’
গত কয়েকদিন স্বাস্থ্যমন্ত্রীকে সেভাবে মিডিয়ায় দেখা না যাওয়ায় ফেইসবুকে গুঞ্জন শুরু হয়। সেই সূত্র ধরে আইইডিসিআরের সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়েছিল, তিনি হোম কোয়ারেন্টিনে আছেন কি না।
উত্তরে জাহিদ মালেক বলেন, ‘আমি তো কাজ করতেছি। করোনাভাইরাসে আমি নিজে আক্রান্ত নই। সেটা আমি টেস্টও করে আসছি। আমি সেইভাবে কোনো রকমের আক্রান্ত নই বিধায় আমি… কোয়ারেন্টিনের কথা বলব না, বাট আমি আছি। যেভাবে অন্যরা আছে সেভাবেই আমি আছি।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.