নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৯ , ০৪:৫৫ পিএম
গুজবে কান না দিয়ে করোনাভাইরাস প্রতিরোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (২৯ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। করোনা প্রতিরোধে সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান কাদের।
সেতুমন্ত্রী বলেন, গুজবে কান না দিয়ে সচেতনতা মেনে চলবেন। এ সময়ে দুখি মানুষের পাশে দাঁড়াবেন। করোনাভাইরাসের সক্রমণ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থেকে স্বাস্থ্যবিধি মেনে সকলকে এগিয়ে যেতে হবে।
মরণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে দেশের সব সরকারি-বেসরকারি অফিস আদালত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। করোনা ভাইরাসে দেশে এখন পর্যন্ত ৪৮ জন আক্রান্ত হযেছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। এ ছাড়া মারা গেছেন ৫ জন
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.