নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৮ , ০৫:০৪ পিএম
ছবি: সংগৃহীত
করোনাভাইরাস সংক্রমণ না ছড়াতে গত ২৬ মার্চ থেকে সবাইকে ঘরে থাকার নির্দেশ দেয় সরকার। এ নির্দেশনা চলবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত। সারাদেশের মানুষ ঘরবন্দি হলেও তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর প্রয়োজন মেটানোর ইস্যুতে চলে নানান আলোচনা-সমালোচনা। এরই মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে শুরু হয় ব্যতিক্রমি এক মানবিক সেবা। কাউকে যাতে ঘর থেকে বের হতে না হয় সেজন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ সংগ্রহ করে মানু্ষের ঘরে পৌঁছে দিচ্ছে পুলিশ।
সিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল নগরবাসী বাসায় অবস্থান করে প্রক্রিয়াটি মেনে চলবেন তাদের জন্য সিএমপি কমিশনার মো: মাহাবুবর রহমানের উদ্যোগে নেয়া হয়েছে বিশেষ হোম সার্ভিসের ব্যবস্থা। এই ' হোম সার্ভিস ' কার্যক্রমের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও ঔষধ ক্রয় এর জন্য জনগন পাবে পুলিশের সহায়তা।
ওই বিজ্ঞপ্তিতে সিএমপিতে অবস্থানরত সকল নগরবাসী জরুরি এই সেবা পেতে চারটি জোনের নাম্বারও উল্লেখ করা হয়। জরুরি প্রয়োজনে নিম্নে দেয়া নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়।
উত্তর বিভাগ:
চাঁদগাও থানা:01769695669
পাঁচলাইশ থানা:01769695670
বায়েজিদ বোস্তামী থানা :01769695668
খুলশী থানা :01769695666
দক্ষিণ বিভাগ:
কোতোয়ালী থানা:- 01769695665
বাকলিয়া থানা:- 01769695667
চকবাজার থানা:-01769695679
সদরঘাট থানা:- 01769695680
পশ্চিম বিভাগ:
ডবলমুরিং থানা: 017 69695 671
হালিশহর থানা: 017 6969 5673
পাহাড়তলী থানা: 017 6969 5672
আকবরশাহ থানা: 017 6969 5678
বন্দর বিভাগ:
বন্দর থানা-01769058149, 01769695674
ইপিজেডথানা-01769691106,01769695677
পতেঙ্গা থানা-01769058150, 01769695675
কর্ণফুলী থানা-01769058151,0176969567
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.