নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৮ , ০৪:২৪ পিএম
ছবি: সংগৃহীত
পহেলা মার্চ থেকে এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে চট্টগ্রামে ফিরেছেন ৩৯ হাজার ২৮৩ জন। অথচ প্রশাসন চিহ্নিত করতে পেরেছে মাত্র ৯৭৩ জনকে।ইমিগ্রেশনে দেয়া ঠিকানায়ও বাকি ৩৮ হাজার ৩১০ জনের খোঁজ করে পাওয়া যাচ্ছেনা।
করোনার বিস্তার ঠেকাতে গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে বিদেশ ফেরত লোকজনের হোম কোয়ারেন্টিন নিশ্চিতের ওপর জোর দিচ্ছে প্রশাসন। সেজন্য এলাকায় এলাকায় চলছে মনিটরিং।
সিভিল সার্জনও বলছেন, অনেকেরই ইমিগ্রেশনে দেয়া ঠিকানার সাথে বাস্তবের মিল নেই। ফলে সবাইকে খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছে। তবে মাঠপর্যায়ের প্রশাসন বিষয়টিতে সর্বোচ্চ নজর রেখেছে বলে জানান তিনি।
তবে আশঙ্কার কথা, বিদেশ ফেরত সবাইকে এখনো কোয়ারেন্টিনে আনা যায়নি চট্টগ্রামে। সরকারি তথ্য অনুযায়ী, গত পহেলা মার্চ থেকে এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ফিরেছেন ৩৯ হাজার ২৮৩ জন। অথচ প্রশাসন চিহ্নিত করতে পেরেছে মাত্র ৯৭৩ জনকে।
এদিকে করোনা আক্রান্তদের চিকিৎসায় চট্টগ্রামে এখন পর্যন্ত প্রস্তুত করা হয়েছে ১৭টি স্বাস্থ্যকেন্দ্র। যেখানে আসন রয়েছে ৩১৫টি। এছাড়া ৬৭৩ জন চিকিৎসক ও ৯০৫ জন নার্স প্রস্তুত রাখার কথাও বলছে প্রশাসন
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.