করোনা ইস্যুতে ভ্রাম্যমান আদালত
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-২৮ , ০৩:২৭ পিএম
ছবি: ইন্টারনেট
চান্দিনায় করোনা সতর্কতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে প্রতারণায় সময় এক ভুয়া নারী ম্যাজিস্ট্রেটসহ ৪জনকে আটক করেন গ্রামবাসী। শুক্রবার (২৭মার্চ) রাত ৯টায় চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের তীরচর গ্রামে ৪ প্রতারকদের ভুয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তাদেরকে আটক করা হয়। তাদের মধ্যে তিন ভুয়া ডিবি পুলিশও রয়েছে। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়।
আটককৃতরা হলো- কুমিল্লার দেবীদ্বার উপজেলার চুলাশ গ্রামের মো. ফারুকের স্ত্রী মনি (২৯)। সে নিজেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলে পরিচয় দেয়। তার স্বামী মো. আয়েত আলীর ছেলে ফারুক (৩৬), একই গ্রামের জাফর আলীর ছেলে লিটন (৪২) এবং অপরজন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাশিমনগর গ্রামের জজ মিয়ার ছেলে রহমান আলী (৩৫)। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিলেও তাদের কাছ থেকে অপরাধ জগত পত্রিকার সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, তীরচর গ্রামের মাদ্রাসা সংলগ্ন এলাকায় বাবুল মিয়ার মুদি দোকানের সামনে এসে একটি মাইক্রোবাস থামে। গাড়ি থেকে নেমে তারা দোকানদার বাবুলকে আটক করে। চলমান করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কেন দোকান খোলা রাখলো সেজন্য দোকানিকে এক লাখ টাকা জরিমানা করে প্রতারকদের ওই ভ্রাম্যমাণ আদালত!
গ্রামের সহজ-সরল ও নিরিহ দোকানদার বাবুল মিয়া এক লাখ টাকা দিতে ব্যর্থ হলে তাকে গাড়িতে তুলে নেয় প্রতারকচক্র। এসময় গ্রামের কয়েকজন তাদের পরিচয় জানতে চাইলে ওই নারী নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুরুষরা পুলিশ পরিচয় দেয়। পরে গ্রামের উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।
চান্দিনা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওয়ার্ড মেম্বার মামুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। শনিবার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.