৪৪ জনে সুস্থ হয়ে ফিরেছে ১৫
নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৮ , ০২:২৬ পিএম
বাংলাদেশে নতুন করে কারও শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।শনিবার (২৮ মার্চ) রাজধানীর মহাখালী থেকে অনলাইনে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
ফ্লোরা জানান, গেল ২৪ ঘণ্টায় ৩৪৫০ কল পেয়েছে আইইডিসিআর। যার প্রত্যেকটি কলই করোনা সংক্রান্ত। তবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪২ জনের। এ পর্যন্ত আইইডিসিআর ১০৬৮ টি নমুনা সংগ্রহ করেছে।
তিনি জানান, আইইডিসিআর ছাড়াও বাংলাদেশ ইনস্টিটিউন অব টপিক্যাল ইনফেকশন অ্যান্ড ডিজিস বিআইটিআইডি চট্টগ্রামেও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। সেখানে এখন পর্যন্ত সর্বমোট ৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এসময় তিনি সবাইকে বাড়িতে অবস্থান করার অনুরোধ জানান। ব্রিফিংয়ে ডা. মো. হাবিবুর রহমান করোনা ভাইরাস নিয়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জানান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.