অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া মারা গেছেন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৭ , ০৯:৪২ পিএম

অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া মারা গেছেন

বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া মারা গেছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৯ টায় তিনি ইন্তেকাল করেছেন।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার

আজ রাতেই উত্তরা ৪ নং সেক্টরে রাজউক কলেজের পাশে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছিলো পারিবারের পক্ষ থেকে।

তিনি কিডনিতে সমস্যার পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন।

উল্লেখ্য, সানাউল্লাহ মিয়া গত বছরের ৩ জানুয়ারি মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় (স্ট্রোক) আক্রান্ত হয়ে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি হন। এরপরে তিনি বিদেশে উন্নত চিকিৎসার জন্য যান।