নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৭ , ১১:৪৬ এএম
দেশে করোনাভাইরাসের নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে। এর মধ্যে দুই জন চিকিৎসকও রয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) এক অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে ফোন এসেছে তিন হাজার ৩২১টি। এই সময়ের মধ্যে ১০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট এক হাজার ২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন করে পরীক্ষা করা ১০৬ জনের নমুনার মধ্যে চার জনের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
অধ্যাপক ফ্লোরা আরও জানান, নতুন আক্রান্ত চার জনের মধ্যে একজনের বয়স ২০ থেকে ৩০, একজনের বয়স ৩১ থেকে ৪০, একজনের বয়স ৪১ থেকে ৫০ এবং আরেকজন পঞ্চাশোর্ধ্ব। এর মধ্যে দু’জন রয়েছেন ঢাকয়, দু’জন ঢাকার বাইরে। দু’জনের মধ্যে কো-মরবিডিটি বা আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে। তবে চার জনই শারীরিকভাবে সুস্থ আছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার দেশে করোনায় নতুন করে আরও পাঁচ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৪৪ জনে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.