আল্লাহর রহমত প্রত্যাশায় সারাদেশে একযোগে আযান পরিবেশন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৭ , ০৯:৩২ এএম

আল্লাহর রহমত প্রত্যাশায় সারাদেশে একযোগে আযান পরিবেশন

ভয়াবহ করোনাভাইরাস থেকে মুক্তি ও মহান আল্লাহর রহমত প্রত্যাশায় ইসলামী ছাত্রসেনার আহ্বানে সারাদেশে একযোগে সারাদেশে আজান হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (২৬ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটি।  

সংগঠনের দফতর সম্পাদক মুহাম্মদ মফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অতিরিক্ত ঝড়, বৃষ্টি কিংবা মহামারি থেকে বাঁচতে আজান দেওয়া মুস্তাহাব। তাই করোনার মতো মহামারি হতে আল্লাহর রহমত প্রত্যাশায় ২৬ মার্চ রাতে একযোগে সম্মিলিতভাবে ও এককভাবে রাত ১০টায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার পক্ষ থেকে আজান দেওয়ার কর্মসূচি দেওয়া হয় ।’
এতে বলা হয়, ‘এই কর্মসূচির সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জেলার কয়েকশ মসজিদসহ ব্যক্তি পর্যায়ে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ সংহতি প্রকাশ করে আজান পরিবেশন করেন।’