কোয়ারেন্টিনে খালেদা জিয়া, দেখা-সাক্ষাৎ বন্ধ

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৭ , ০৯:২১ এএম

কোয়ারেন্টিনে খালেদা জিয়া, দেখা-সাক্ষাৎ বন্ধ

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে হোম কোয়ারেন্টিনে রয়েছেন সদ্য কারামুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানের নিজ বাসভবন ফিরোজায় তিনি আগামী ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। এ সময়ের মধ্যে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে কোনও দেখা-সাক্ষাৎ করবেন না। তবে চিকিৎসার প্রয়োজনে শুধু ডাক্তার, তার দেখভালের জন্য বোন সেলিমা ইসলাম এবং ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা এই বাড়িতে যাতায়াত করতে পারবেন।

 খালেদা জিয়ার পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার খালেদা জিয়া মুক্তি পেয়ে বিএসএমএমইউ হাসপাতাল থেকে ফিরোজা আসার সময় পুরোটা রাস্তায় তার গাড়ি ছিল দলীয় নেতাকর্মীদের বেষ্টনীর মধ্যে। ফলে করোনাভাইরাস সংক্রমণের ভয়ে তাকে ব্যক্তিগত ডাক্তাররা ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছেন।

সেই অনুযায়ী গতকাল রাতে পরিবারের সদস্যরা তার সঙ্গে থাকলেও বৃহস্পতিবার (২৬ মার্চ) তারা নিজ নিজ বাড়িতে চলে যান। তারা চলে যাওয়ার পর থেকে তিনি হোম কোয়ারেন্টিনে আছেন।