নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-২৬ , ০৩:৫৭ পিএম
দেশে যাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে ১১ জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর মহাখালীতে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় ১২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে পাঁচজনের শরীরে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৪ জনে। নতুন আক্রান্তদের মধ্যে একজন বিদেশে ফেরত এবং একজনের সংক্রমণের ইতিহাস জানা যায়নি। এছাড়া মোট আক্রান্ত ৪৪ জনের মধ্যে ১১ জন সুস্থ হয়েছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.