নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৬ , ০২:০৮ পিএম
সারাদেশে বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্যমতে, আগামী ২ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তার পরবর্তী ৫ দিনে আবহাওয়ার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে খেপুপাড়ায় ২৯ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বাগেরহাটের মংলায় ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩ দশমিক ৩ ডিগ্রি এবং সর্বনিম্ন রেকর্ড হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.