রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে জেএসএস কর্মী নিহত

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৬ , ১১:১৭ এএম

রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে জেএসএস কর্মী নিহত

রাঙামাটির বাঘাইছড়িতে প্রতিপক্ষ সন্ত্রাসীদের গুলিতে সংস্কারপন্থী জেএসএস (এমএন) কর্মী দূর্দব চাকমা (৪৫) নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্) রাত ৯টার দিকে উপজেলার রূপকারি ইউনিয়নের বিজয়ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় নিহতের স্ত্রী মিলেবো চাকমাও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে কাজ শেষে বাসায় ফিরে রাতে ঘুমিয়ে ছিলেন দূর্দব ও তার পরিবার। এসময় একদল সন্ত্রাসী অতর্কিত গুলি করলে ঘুমন্ত অবস্থায়ই গুলিবিদ্ধ হয়ে মারা যান দূর্দব। এসময় তার স্ত্রীর পায়েও গুলি লাগে।

বাঘাইছড়ি থানার ওসি এমএ মঞ্জুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধারে ঘটনাস্থলে গেছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা।