নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৬ , ০৯:০০ এএম
খাগড়াছড়ি সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা ৩০ বছর বয়সী এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাত পৌনে ৯টার দিকে ওই রোগীর মৃত্যু হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সাজন ডা. নুপুর কান্তি দাশ।
এ সময় ঐ রোগীর চিকিৎসা সেবা প্রদানকারী ১ চিকিৎসক, ২ নাস ও ১ আয়াকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণজীবন চাকমা জানান, বুধবার দুপুর ২টার দিকে ৩০ বছর বয়সী এক পাহাড়ী যুবক শ্বাসকষ্ট, গলা ব্যথা নিয়ে হাসপাতালে আসলে লক্ষণ দেখে চিকিৎসক তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখার সিদ্ধান্ত নেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়। লক্ষণ দেখে সন্দেহ হওয়ায় নিহত ব্যক্তি থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকসহ, ২ নার্স ও ১ আয়াকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি বলেন, নিহত ব্যক্তি দিন মজুরী পেশায় নিয়োজিত ছিলেন। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছে স্বজনরা।
এদিকে মরদেহ যথাযথ নিয়ম অনুসরণ করে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে নিহতের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.