নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৫ , ১০:২৫ পিএম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মানবিক কারণ দেখিয়ে কারামুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় প্রধানমন্ত্রীর নির্দেশে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন,বেগম খালেদা জিয়ার বয়স ও অসুস্থতার বিষয় বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী সিআরপিসি’র ৪০১ (১) ধারাবলে তার সাজা ৬ মাসের জন্য স্থগিত করেছেন। প্রধানমন্ত্রী তার প্রজ্ঞা, অভিজ্ঞ ও দুরদর্শী নেতৃত্বের পরিচয় দিয়ে উদারনৈতিক মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
‘বিএনপি এ বিষয়টি ইতিবাচক দৃষ্টিকোন দেখে আমরা সকলের অভিন্ন শত্রু করোনা মোকাবেলায় সরকারের সর্বাত্মক ও সম্মিলিত উদ্যোগে সহযোগি হবে। বৈশ্বিক ও দেশের ভয়াবহ এ সংকটকালে সকল নেতিবাচক রাজনীতি পরিহার করে মানুষকে বাঁচানো অভিন্ন পথ বেছে নেয়ার আহ্বান জানাচ্ছি।’
আইনের এই ধারার ব্যাপারে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, মুক্তির জন্য ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় আবেদন যায়। ক্রিমিনাল কেসের ওপর সরকারের একটি বিশেষ পাওয়ার দেয়া আছে। সরকার চাইলে কারও সাজা স্থগিত করে মুক্তি দিতে পারে। একজন আসামি যখন অসুস্থ হয়ে যায়, অন্য কোনো পথ থাকে না তখন মুক্তির জন্য এ ধারায় আবেদন করতে পারে। বেগম জিয়া বর্তমানে অত্যন্ত অসুস্থ। তাকে সরকার এই ধারায় বিবেচনা করে তার সাজা স্থগিত করে জামিন দেয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.