ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে

`কোয়ারেন্টিনে থাকবেন খালেদা জিয়া'

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-২৫ , ০৯:২৩ পিএম

`কোয়ারেন্টিনে থাকবেন খালেদা জিয়া'

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপাতত তার নিজ বাসায় ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৪মার্চ) বিকেলে তিনি সাংবাদিকদের একথা জানান।

মির্জা ফখরুল বলেন, আমরা ম্যাডামকে জানাতে এসেছি, আমরা ওনার মুক্তিতে অনেক খুশি হয়েছি। আল্লাহর কাছে দোয়া করছি, উনি যেন এখান থেকে উঠে দাঁড়াতে পারেন। আবার রাজনীতিতে আসতে পারেন, সেই কথাগুলো বলেছি।

 তিনি বলেন, ওনার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। মেডিক্যাল বোর্ডের সদস্যরা ইতিমধ্যে ওনার বাসায় গিয়েছেন। তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। আপাতত কিছুদিনের জন্য ম্যাডামকে কোয়ারেন্টাইনে রাখা হবে।