দেশে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত নিহত ৫

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৫ , ১২:২০ পিএম

দেশে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত  নিহত ৫ আইইডিসিআর পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

দেশে করোনা আক্রান্ত হয়ে আরও একজন নিহত হয়েছে বলে জানিয়েছেন (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। বুধবার (২৫ মার্চ) সকালে রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) মিলনায়তনে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, এই ভাইরাসে সংক্রমিত ৩৯ জনের মধ্যে পাঁচজন মারা গেছেন। সাতজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮২ জনের। সর্বমোট ৭৯৪ জনের। করোনা নিশ্চিত এবং সন্দেহজনকভাবে আইসোলেশনে রাখা হয়েছে ৪৭ জনকে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন আরো ৪৭ জন।