নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৫ , ১১:৪২ এএম
ছবি: ইন্টারনেট
বান্দরবানে ট্রাক উল্টে এক বিজিবি সদস্য নিহত ও ৪ সদস্য আহত হয়েছে। বুধবার (২৫ মার্চ) ভোরে বান্দরবান কেরানীহাট সড়কের কসাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্যের নাম মো. আল-আমিন (৩৪)। তিনি বিজিবির বড় কল ৪৫ ব্যাটালিয়নের সৈনিক।
আহতরা হলেন- রাজনগর বিজিবি ৩৭ ব্যাটালিয়নের ল্যান্স নায়েক সাইফুল ইসলাম, ছোট হরিণা বিজিবি ১২ ব্যাটেলিয়নের সৈনিক মো. আসাদুজ্জামান ও জমিরুল ইসলাম, রাঙ্গামাটি সেক্টরের সৈনিক মো. এখলাছ।
সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন, ভোর সাড়ে ৬টার দিকে বিজিবি সদস্যরা বাইতুল ইজ্জত বিজিবি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বিআরটিসি’র একটি খাদ্য বোঝাই ট্রাকে করে বান্দরবান আসছিল। পথে কসাই পাড়া এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তারা গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে বিজিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.