নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-২৫ , ১১:০১ এএম
করোনাভাইরাসের সংক্রমণ রোধে নগরীর দামপাড়া পুলিশ লাইন্স গেইট, পুনাক মোড়, ওয়াসার মোড় ও আশপাশ এলাকায় পুলিশের ওয়াটার ক্যানন দিয়ে ব্লিচিং পাউডার (জীবাণুনাশক) ছিটিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে কমিশনার মাহবুবর রহমান এই কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় নাগরিকদের প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার অনুরোধ ও বিদেশফেরতদের হোম কোয়ারেন্টিন মেনে চলার অনুরোধ জানান তিনি।
সিএমপি কমিশনার আরও জানান, করোনাভাইরাসরের সংক্রামণ ঠেকাতে পুলিশের পক্ষ থেকে এমন উদ্যোগ নেয়া হয়ছে। আমাদের সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা এই ভাইরাসকে মোকাবিলা করব।
নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আতঙ্কিত না হয়ে সকলে হোম কোয়ারেন্টাইন মেনে চলবেন। আইনের প্রতি সকলে শ্রদ্ধাশীল হবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশের সদস্য সচিব ও সাংবাদিক সিরাজ চৌধুরী স্বপনসহ অন্যান্যরা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.