নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-২৫ , ০৯:১৮ এএম
ছবি: ইন্টারনেট
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪মার্চ) দিবাগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা ও কাশিয়ানী উপজেলার ভটিয়াপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এছাড়া আহত হয়েছেন আরও ২৬ জন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাত ১১টার দিকে কাশিয়ানীর দিক থেকে একটি মোটরসাইকেলে করে দুই আরোহী গোপালগঞ্জ শহরের দিকে আসছিলেন। এ সময় মোটরসাইকেলটি সদর উপজেলার বিজয়পাশা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লড়ির পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী অজ্ঞাত (৩০) এক যুবক নিহত ও অপর যুবক (২৮) মারাত্মক আহত হন। পরে খবর পেয়ে সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতা-হতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসে।
অন্যদিকে একই মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী সুবর্ণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী রাজধানী পরিবহন বাসকে সাইড দিতে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে ফেলে দেয়। এতে বাসের ২৫ যাত্রী আহত হন। মারাত্মক আহত ২০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে রাত সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.