নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৪ , ০১:২১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের বন্দর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৬,৭৪০ পিস ইয়াবা সহ ২জনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (২৪মার্চ)ভোর সাড়ে ৪টার দিকে নিমতলী বিশ্ব রোড এলাকা থেকে তাদের আটক করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-৭)একটি অভিযানিক দল। এ সময় মাদকবহণ কাজে নিয়োজিত একটি ট্রাক জব্দ করা হয়।
আটককৃতরা হলো- মো: বাসেদ মিয়া (২৯) এবং মো: সাফায়েত (২৭)।
র্যাবের দাবি, আটককৃত ২জন মাদক ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী মিড়িয়া পরিচালক মাশকুর রহমান সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নিমতলী বিশ্ব রোড এলাকায় অভিযান চালিয়ে ৬,৭৪০ পিস ইয়াবা সহ ২জনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০লাখ টাকা ও জব্দকৃত ট্রাকের আনুমানিক মূল্য ৫০লাখ। আটককৃতদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.