দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩; নিহত ৩

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-২৩ , ০৩:৫৬ পিএম

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩; নিহত ৩

দেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৬জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩। সোমবার (২৩ মার্চ) বিকেলে সাড়ে ৩টায় রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) মিলনায়তনে  সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, এই ভাইরাসে সংক্রমিত ৩৩ জনের মধ্যে তিনজন মারা গেছেন। পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং ২৫ জন চিকিৎসাধীন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৬ জনের। সর্বমোট ৬২০ জনের। করোনা নিশ্চিত এবং সন্দেহজনকভাবে আইসোলেশনে রাখা হয়েছে ৫১ জনকে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন আরো ৪৬ জন।