করোনা মোকাবেলায় ৫শ’ সদস্যের কমিটি গঠন

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-২৩ , ০২:৪৫ পিএম

করোনা মোকাবেলায় ৫শ’ সদস্যের কমিটি গঠন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৫০০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি।

তিনি আরও বলেন, আগামী ২৫ মার্চ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভাষণের সময় জানানো না হলেও ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে সর্বশেষ গত ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ধারণা করা হচ্ছে, করোনাভাইরাস মোকাবিলায় তিনি দেশবাসীকে দিক নির্দেশনা দেবেন।