বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-২৩ , ০১:৫৭ পিএম

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ছবি: ইন্টারনেট

আগামী বুধবার (২৫ মার্চ) জাতির উদ্দেশে  ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৩মার্চ) প্রধানমন্ত্রীর প্রেসউইং সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

ভাষণের সময় জানানো না হলেও ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে সর্বশেষ গত ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ধারণা করা হচ্ছে, করোনা ভাইরাস মোকাবিলায় তিনি দেশবাসীকে দিক নির্দেশনা দেবেন।