নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৩ , ১১:৫৭ এএম
খাগড়াছড়িতে মারজানা আক্তার নামে এক ষোল বছর বয়সের কিশোরী ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ মার্চ) রাতে জেলার মানিকছড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত মারজানা ১০ম শ্রেণীতে পড়াশুনা করতো বলে জানা যায়। সে উপজেলার এয়াকুব আলীর মেয়ে বলে জানায় স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, শনিবার (২১ মার্চ) রাতে পরিবারের অজান্তে যেকোন সময় বাড়ির পাশে বাগানের গাছে গলায় ফাঁস দেয় মারজাহান আক্তার। লাশ দেখে পরিবারের লোকজন স্থানীয় মেম্বার ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
মানিকছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে ওই ছাত্রী গলায় ফাঁস দিয়েছে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.