নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৩ , ১১:৪৫ এএম
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে সৃ্ষ্ট পরিস্থিতি মোকাবিলার জন্য আগামী বুধবার (২৫ মার্চ) থেকে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-কক্সবাজার রুটের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (২৩ মার্চ) এ তথ্য জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
বিমানের এমডি মোকাব্বির হোসেন গণমাধ্যমকে জানান, আগামী বুধবার (২৫ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এছাড়াও ওইদিন থেকে ঢাকা-সিলেটের ২টি ফ্লাইট বিজি ৬০১, ৬০২ এবং ২৯ মার্চের বিজি ৪০১, ৪০১ ফ্লাইট বাতিল করা হয়েছে ।
এছাড়া ২৬ মার্চ থেকে বন্ধ হচ্ছে ঢাকা-যশোর, ঢাকা-রাজশাহী এবং ঢাকা-সৈয়দপুরের সব ফ্লাইট। অপর দিকে ২৭ মার্চ থেকে বন্ধ হচ্ছে ঢাকা-বরিশালের সব ফ্লাইট। এই নিষেধাচজ্ঞাও ৩১ মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.