১ হাজার ৮৯টি কারখানায়
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-২৩ , ১১:১১ এএম
বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক
বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় ২২ মার্চ পর্যন্ত পোশাক খাতের ১ হাজার ৮৯টি কারখানায় প্রায় দেড় বিলিয়ন ডলারের ক্রয় আদেশ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক।
রোববার রাতে বিজিএমইএর সভাপতি সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে গণমাধ্যমকে বলেন, ভয়াবহ অবস্থা চলছে আমাদের। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তাদের ক্রেতারা সব ধরনের ক্রয় আদেশ স্থগিত করছে। আসলে আমাদের জন্য এটি স্থগিত নয় বাতিল। সর্বশেষ তথ্য অনুসারে, ২২ মার্চ পর্যন্ত ১ হাজার ৮৯টি কারখানার ৮৭ কোটি ৩২ লাখ ৩৬ হাজার ৬২২টি পোশাক কার্যাদেশ বাতিল করা হয়েছে, যেখানে প্রায় ১২ লাখ শ্রমিক কাজ করেন। আর এর আর্থিক পরিমাণ ১ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১২ হাজার ৫৮০ কোটি টাকা, বিনিময় হার ৮৫ টাকা ধরে)।
বিজিএমইএর সভাপতি আরও বলেন, একের পর এক ক্রয়াদেশ বাতিল হচ্ছে। এভাবে চলতে থাকলে ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়বে এ খাত। কঠিন এ অবস্থায় পোশাক মালিকরা বায়ারদের ক্রয় আদেশ স্থগিত না করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি পোশাক উদ্যোক্তারা সরকারের কাছে সংকট উত্তরণের জন্য দ্রুত অর্থায়নে বিশেষ তহবিল গঠনসহ নগদ প্রণোদনা চায়।
পোশাক ব্যবসায়ীরা জানিয়েছে, আমেরিকা, ইউরোপ ও কানাডা করোনা ভাইরাসের কারণে লকডাউন হয়ে গেছে। প্রতিটি দেশ থেকে বায়াররা ক্রয় আদেশ স্থগিতের বার্তা পাঠাচ্ছে। এতে করে পোশাক খাত বড় ঝুঁকিতে রয়েছে। এভাবে চললে বন্ধ হয়ে যাবে কারখানা। আর শ্রমিকদের বেতন দেওয়াও সম্ভব হবে না।
ক্রেতাদের স্থগিতাদেশ সম্পর্কে সংশ্লিষ্টরা তাদের পূর্বের অভিজ্ঞতা থেকে বলছেন, বেশিরভাগ ক্ষেত্রেই আদেশ স্থগিত হলে তা বাতিল করে দেওয়া হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.