নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৩ , ১০:৩৮ এএম
ছবি: ইন্টারনেট
ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২৩শে মার্চ) সন্ধ্যায় উপজেলার চরফ্যাশনের মাদ্রাজ ইউনিয়ের মিয়াজানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পুত্র আঃ গনি(৩৫), পিতা-আঃ খালেক সরদার (৭০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় বৈদ্যুতিক মোটর দিয়ে মরিচ খেতে পানি দেয়ার সময় মোটরের ছেড়া তারে জড়িয়ে পিতা ও পুত্র বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.