নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৩ , ১০:১৮ এএম
ছবি: ইন্টারনেট
কিশোরগঞ্জের ভৈরবে ইতালি ফেরত এক প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার (২২ মার্চ) রাত ১০টার দিকে এই প্রবাসী মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব বুলবুল আহমেদ।
তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না জানতে নমুনা সংগ্রহ করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই প্রবাসীর বয়স আনুমানিক ৩০ বছর।২৬ ফেব্রুয়ারি দেশে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পর্যায়ক্রমে দুটি বেসরকারি হাসপাতাল আবেদিন জেনারেল হাসপাতাল ও ডক্টরস চেম্বারে চিকিৎসা দেয়া হয়।
এদিকে ওই যুবকের মৃত্যুর পর চিকিৎসা নেয়া দুটি বেসরকারি হাসপাতাল ও আশপাশের ১০টি বাড়িতে চলাচল সীমিত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবানা ফারজানা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.