নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২২ , ০৭:১২ পিএম
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বালুচড়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ মার্চ) দুপুরে বায়েজিদ থানা পুলিশ বালুচড়া এলাকার ১২ আউলিয়া জামে মসজিদের পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের পুকুরে লাশটি ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসো স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানো হয়।
বায়েজিদ বোস্তামী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার সিটিজেন নিউজকে জানান, বালুচড়া এলাকার ১২ আউলিয়া জামে মসজিদের পুকুরে একজনের লাশ ভাসছে-স্থানীয়দের এমন সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে, সিটিজেন নিউজকে লাশের পরিচয় নিশ্চিত করে কিছু জানাতে পারেনি ওসি।
বায়েজিদ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) পরিত্রাণ তালুকদার সিটিজেন নিউজকে জানান, স্থানীয়দের দেয়া তথ্য ভিত্তিতে ১২ আউলিয়া জামে মসজিদের পুকুর থেকে অজ্ঞাত ২০ বছর বয়সের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
তিনি জানান, ওই লাশের পরনে কালো রংয়ের হাফ শার্ট এবং বাদামী রংয়ের প্যান্ট পড়া ছিলো।
লাশের পরিচয় উদঘাটন এবং মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান পরিত্রাণ তালকুদার।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.