করোনাভাইরাস প্রতিরোধে সিএমপি’র হটলাইন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২২ , ০৫:৩২ পিএম

করোনাভাইরাস প্রতিরোধে সিএমপি’র হটলাইন সিটিজেন নিউজ

করোনাভাইরাস প্রতিরোধ ও গুজব ঠেকাতে ০১৪০০-৪০০৪০০ নাম্বারের হটলাইন চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।রোববার (২২ মার্চ) সিএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিদেশ থেকে আগত ব্যক্তি ও সন্দেহভাজন আক্রান্তদের হোম কোয়ারেন্টিনে অবস্থান নিশ্চিত  ও গুজব ঠেকাতে হটলাইনটি চালু করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হটলাইন মোবাইল নম্বরটি ২৪ ঘন্টা চালু থাকবে এবং একজন পুলিশ কর্মকর্তা এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এছাড়াও নিত্য প্রয়োজনীয় পণ্যের অবৈধভাবে মজুদ করছেন কিনা ইত্যাদি বিষয়ে যে কোন তথ্য হটলাইন নম্বরে দেওয়া যাবে।