নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-২২ , ০৪:৩৩ পিএম
ছবি: ইন্টারনেট
দেশে করোনায় আক্রান্তদের মধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন আইডিসিআর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা। রোববার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) মিলনায়তনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তিনি জানান, এই ভাইরাসে সংক্রমিত ২৭ জনের মধ্যে দুইজন মারা গেছেন। পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং ২০ জন চিকিৎসাধীন।
তিনি আরও জানান, নতুন আক্রান্ত তিনজনের মধ্যে দুজন বাইরে থেকে এসেছেন। একজন আগের রোগী থেকে সংক্রমিত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। একজনের বয়স ৪০, আরেকজন ৩০ এবং ২০। একজনের ডায়াবেটিস এবং হাঁপানি রয়েছে। একজনের কিডনির সমস্যা ছিল। বাকিদের শারীরিক অবস্থা ভালো।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.