খাগড়াছড়িতে  গুজব ছড়ানোর দায়ে আটক ৩

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-২২ , ০২:৫৪ পিএম

খাগড়াছড়িতে  গুজব ছড়ানোর দায়ে আটক ৩ ছবি: ইন্টারনেট

খাগড়াছড়িতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর দায়ে ৩ জনকে আটক করেছে পুলিশ।রবিবার (২২ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ সুপার আব্দুল আজিজ।

আটককৃতরা হলেন- মানিকছড়ি উপজেলার মুসলিমপাড়ার মো. জহির হোসেন, দীঘিনালা উপজেলার জামতলী ভৈরফার মিটু চৌধুরী ও একই উপজেলার সুধীর মেম্বার পাড়ার সুজন দাশ।

শনিবার খাগড়াছড়ি সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে দীঘিনালা ও মানিকছড়ি উপজেলা থেকে ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।