করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে

‘লকডাউনের পরামর্শ দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা’

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-২২ , ০১:৫০ পিএম

‘লকডাউনের পরামর্শ দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে আংশিক বা পুরোপুরি লকডাউন এবং জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেয়নি বলে দাবি করেছে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২২ মার্চ) তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়াবলি নিয়ে গণমাধ্যম সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উদ্ধৃত করে এ ধরনের যে নিউজ প্রকাশ হয়েছে এটা ঠিক নয়। এ ধরনের পরামর্শ তারা দেয়নি।