আনোয়ারায় দেড় লাখ ইয়াবাসহ আটক ২

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-২২ , ১০:৩২ এএম

আনোয়ারায় দেড় লাখ ইয়াবাসহ আটক ২

চট্টগ্রামের আনোয়ারায় দেড় লাখ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে সাঙ্গু কোস্টগার্ড। গত শুক্রবার (২০ মার্চ) রাত ১টায় উপজেলার গহিরার ফকিরহাট এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাদকদ্রব্য পরিবহণে ইঞ্জিলচালিত বোটটি জব্দ করা হয়।

আটককৃত দুই যুবকের নাম, ফারুক (২৬) ও জালাল উদ্দীন (২৫)।আটককৃত ফারুক উপজেলার জুঁইদন্ডি গ্রামের আবু ছৈয়দের ছেলে  ও জালাল উদ্দীন একই এলাকার ছালেহ উদ্দীনের ছেলে বলে জানা গেছে।

আনোয়ারা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার বলেন, শনিবার (২১ মার্চ) বিকেলে কোস্টগার্ড আটককৃতদের  থানায় আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে  থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত গোপনে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো বলেও জানান তিনি।