নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-২২ , ১০:০৪ এএম
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের কারণে চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষা পিছিয়ে দেয়া হচ্ছে বলে জানা গেছে। আজ (২২মার্চ) রোববার অথবা সোমবারের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া না হওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
ঢাকা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক জানান, আসন্ন এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে সারা দেশে প্রশ্নপত্রও পাঠানো হয়ে গেছে। তবে, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে, পরীক্ষা সম্পন্ন হওয়া নিয়ে স্বাভাবিকভাবেই অনিশ্চয়তা দেখা দিয়েছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যেও বিষয়টি নিয়ে দুঃশ্চিন্তা দেখা দিয়েছে।
তিনি বলেন, এইচএসসি পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্তটি আজ বা আগামীকালের মধ্যেই শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হবে।
প্রসঙ্গত আগামী ১ এপ্রিল বাংলা (অবশ্যিক) প্রথমপত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। ৪ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা হওয়ার কথা। এরপর ৫ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলার কথা রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.