নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-২২ , ০৯:৫১ এএম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাড়িঁয়েছে । শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টায় উপজেলার পদুয়া এলাকায় লবণ বোঝাই ট্রাক ও চার চাকার হিউম্যান হলারের (ম্যাজিক) মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুই যুবকের নাম পরিচয় জানাগেছে তারা হলেন- হলেন-লোহাগাড়ার স্থানীয় সাংবাদিক কায়সার হামিদের দুই ভাই। তারা হলেন- নাম মোহাম্মদ বেলাল (২৩) জসিম উদ্দিন (২৫)। তারা আজিজ নগরের কোরবানিয়া ঘোনা এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। নিহতদের মধ্যে একজন আজিজনগর কৃষি ব্যাংকের কর্মকর্তা রয়েছেন। অন্যান্য হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
লোহাগাড়া থানার ওসি মো. জাকির হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়ার চুনতি ফরেস্ট অফিস এলাকায় ট্রাক-হিউম্যান হলারের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। ৭ জনকে লোহাগাড়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে সেখানে ৩ জন মৃত্যু হয়। বাকী ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর গভীর রাতে আরও ২ জন মারা যায়।
লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, লেগুনার চালক ছাড়াও ১৭ জন যাত্রী ছিল। চালকসহ ১৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই পুলিশ লবণ বোঝাই ট্রাকটি আটক করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে যায়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.