নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২১ , ০১:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাঠ পর্যায়ে যারা কাজ করেন ডাক্তার, নার্স সবার ছুটি বন্ধ করে দিয়েছে সরকার। আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ এবং করোনা পরিস্থিতি নিয়ে শনিবার (২১ মার্চ) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এ কথা বলেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ের সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, করোনাভাইরাস সংক্রান্ত কাজে সবাইকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে জনগণ ও সরকারের যৌথ উদ্যোগ নেয়া দরকার। জনগণ সজাগ হলে এ পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।
তিনি জানান, পুরো দেশকে লক ডাউন করা সম্ভব নয়। সে জন্য ৪টি রুট আমরা চালু রেখেছি। কারো বিশেষ প্রয়োজন হলে এইসব রুট ব্যবহার করা যাবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.