নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-২১ , ১০:০৯ এএম
ফাইল ছবি
ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।
এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকাল ৫টা পর্যন্ত।
এদিকে আজ গাইবান্ধা-৩ আসন ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। তবে এ দুই আসনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে।
জানাযায়, ঢাকা-১০ আসনটিতে এবার মোট ভোটার ৩ লাখ ১২ হাজার ২৮১ জন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬ জন প্রার্থী।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.