আজ থেকে চট্টগ্রামে নামবে না আন্তর্জাতিক ফ্লাইট

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-২১ , ০৯:৩৭ এএম

আজ থেকে চট্টগ্রামে নামবে না আন্তর্জাতিক ফ্লাইট ছবি: ইন্টারনেট

করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় শনিবার (২১ মার্চ) রাত ১২টার পর থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট নামবে না বলে জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জামান।

তিনি গণমাধ্যমকে জানান, কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক শনিবার রাত ১২টার পর থেকে মধ্যপ্রাচ্য, তুর্কি, সিঙ্গাপুর, ভারতসহ নির্ধারিত কিছু দেশের ফ্লাইট দেশের কোনো বিমানবন্দরে অবতরণ করবে না ।

এর আগে শুক্রবার (২০ মার্চ) ফ্লাই দুবাই ও এয়ার এরাবিয়ার ফ্লাইটে যাত্রী এসেছেন শাহ আমানতে। ফ্লাইটগুলো যথারীতি নিজ গন্তব্যে ফিরেও গেছে।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে কোভিড-১৯ এ(করোনাভাইরাস) মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। এরইমধ্যে এ ভাইরাসের সংক্রমণে বাংলাদেশে একজন মারা গেছে।