নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-২০ , ০৯:২৭ পিএম
বাংলাদেশে করোনাভাইরাসে নতুন ৩ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।
শুক্রবার (২০মার্চ) বিকেলে মহাখালীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আক্রান্তদের একজন নারী ও অন্য দুজন পুরুষ। নতুন আক্রান্ত সবাই আলাদা পরিবারের। আক্রান্ত নারী ও একজনের বয়স ৩০ হলেও অন্যজনের বয়স ৭০। বয়ষ্ক পুরুষ এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন।
নাসিমা সুলতানা বলেন, ‘বয়স্ক বা যারা কিডনি, হার্টসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি অসুখে ভুগছেন তাদের বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। খুব বেশি প্রয়োজন না হলে তারা যেন বাইরে না যান। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম।’
প্রসঙ্গত, করোনায় বিশ্বে ভয়াবহ হারে বাড়ছে মৃতের সংখ্যা। এরই মধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১০ হাজার ৫০ জন। এছাড়া আরো আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৬৫২ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.