নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১৯ , ০৬:১২ পিএম
ছবি: ইন্টারনেট
২০২০ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নেবেন ৯৭ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৬৯ হাজার ২০১ জন নিয়মিত, ২৬ হাজার ২৯০ জন অনিয়মিত, ২ হাজার ২৩৯ জন মানোন্নয়ন এবং ১৭৫ জন প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন বলে জানান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।
তিনি জানান, এ বছর নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন এবং প্রাইভেট মিলিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৭ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী ১০৭টি পরীক্ষাকেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন।
তিনি জানান, মোট পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২২ হাজার ২২ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৭ হাজার ১২৫ জন এবং মানবিক বিভাগ থেকে ৩৮ হাজার ৭৫০ জন এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী এক প্রশ্নের উত্তরে বলেন, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতে এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। আপাতত আমরা নির্দিষ্ট সময়ে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত বছর পরীক্ষার্থীর এ সংখ্যা ছিল ৯৯ হাজার ৬৫১ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.