নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১৯ , ০২:৫৭ পিএম
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে দেশে জরুরি অবস্থা জারি করতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী। বৃহস্পতিবার (১৯মার্চ) দুপুরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয় এ আবেদনপত্র গ্রহণ করেছে।
আবেদনকারী তিন আইনজীবী হলেন- শিশির মুনীর, আসাদ উদ্দিন ও জোবায়দুর রহমান।
আবেদনে বলা হয়, মরণব্যাধী করোনাভাইরাসের কারনে এরই মধ্যে বিশ্বের সাতটি দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দিন দিন করোনাভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে বিষয়টি বিবেচনায় নিয়ে সংবিধানের ১৪১ এ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে উহানে ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। পরবর্তীতে চীনের ভূখণ্ড পেরিয়ে ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। ইতোমধ্যে আতঙ্ক ছড়ানো এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপি ৯ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে ২ লাখ।
বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত বাংলাদেশ ১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.