চসিক নির্বাচন: ছাত্রলীগ কর্মী খুন

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১৯ , ১১:১১ এএম

চসিক নির্বাচন: ছাত্রলীগ কর্মী খুন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিপক্ষের হামলায় তানভির নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। চট্টগ্রাম নগরীর ১১ নম্বর দক্ষিণ কাট্টলীতে আওয়ামী সমর্থক বিদ্রোহী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোরশেদের বাড়ীর সামনে বুধবার রাতে এ সহিংস ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল হক সিটিজেন নিউজকে জানান, কুপিয়ে আহত করার কারণে অধিক রক্তক্ষরণে তানভিরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।