নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১৯ , ১০:২৬ এএম
স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। করোনায় আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাসে এ সিদ্ধান্ত নিয়েছে তারা। প্রতি ভরি স্বর্ণে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে সংগঠনটি।
বুধবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে। এর ফলে দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় পরে দেশের বাজারে স্বর্ণের দাম কমলো।
নতুন দাম অনুযায়ী, ১৯ মার্চ থেকে কার্যকর হওয়া নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ৩৬১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫৮ হাজার ২৮ এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫৩ হাজার ১২ টাকা। সনাতন পদ্ধতিতে স্বর্ণের ৪০ হাজার ২৪১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে।
নতুন নির্ধারিত দরে ২২, ২১ও ১৮ ক্যারটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে এক হাজার ১৬৬ টাকা।
এর আগে ১৮ ফেব্রুয়ারি স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। বুধবার (১৮ মার্চ) পর্যন্ত ওই দামে দেশের বাজারে স্বর্ণ বিক্রি হবে। ওই দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি ৬১ হাজার ৫২৭ টাকা। ২১ ক্যারেট ৫৯ হাজার ১৯৪ এবং ১৮ ক্যারেটের ৫৪ হাজার ১৭৯ টাকা। এছাড়া সনাতন পদ্ধতিতে স্বর্ণের ভরি ছিল ৪১ হাজার ৪০৭ টাকা।
সংশ্লিষ্টরা জানান, বিশ্বব্যাপী মহামারী রূপ ধারণ করা নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে পড়েছে বৈশ্বিক ব্যবসা-বাণিজ্যে। প্রাণঘাতী এ ভাইরাসের ভয়ে এখন পুরো দুনিয়ার যোগাযোগ ব্যবস্থা প্রায় বিছিন্ন। চীনের পর মহামারির ভাইরাসের প্রাদুর্ভাব ভহাবহ রূপ নিচ্ছে উইরোপ-আমেরিকা, মধ্যপ্রচ্যের দেশগুলোতে। এ পর্যন্ত বিশ্বের প্রায় ১৫৬টি দেশে এ ভাইরাস হানা দিয়েছে। এতে করে ব্যবসা-বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়েছে। চাহিদা কমেছে স্বর্ণের। এ কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম হ্রাস পেয়েছে। এর ধারাবাহিকতায় দেশের বাজারেও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.