নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১৭ , ০৯:৫০ এএম
মমতা বলেন, করোনা ভাইরাস মোকাবিলা করতে গিয়ে যাতে অর্থের অভাবে কোনও সমস্যা না হয় সেজন্য আমরা ২০০ কোটি টাকার ফাণ্ড তৈরি করেছি। এরইমধ্যে যে পোশাক পরে কাজ করতে হয় এমন ২ লাখ পোশাক, বিভিন্ন প্রকারের ৪ লাখ মাস্ক ও ৩০০ ভেন্টিলেশনের অর্ডার দেওয়া হয়েছে।
সকলের উদ্দেশ্যে তিনি বলেন, রোগ লুকোবেন না। রোগ চেপে যাওয়ার কোনও কারণ নেই।
মমতা বলেন, রাজ্যের যেসব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছে সেইসব শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অন্য শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু এখন আমরা প্রত্যেক কেস স্টাডি করে দেখছি চতুর্থ ও পঞ্চম সপ্তাহে এটি বাড়ছে সেজন্য আগে থেকে সতর্কতা অবলম্বন করতে আমরা এই ছুটি ১৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিলাম। হোস্টেলগুলো ছুটি দিয়ে দেওয়া হবে যাতে সবাই বাড়ি যেতে পারে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.