নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১৭ , ০৯:৩৬ এএম
ছবি: ইন্টারনেট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে নানা আনুষ্ঠানিকতায়। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ পরিবারের আদরের ‘খোকা’।
সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ছোটবোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ এবং মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে দলীয় প্রধান হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে যায় ৩২ নম্বর। দলীয় নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন সংগঠন এমনকি ব্যক্তিগতভাবেও অনেকে ভিড় করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে।
সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। এরপর দোয়া ও মিলাদ মাহফিল হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.