তুহিন হত্যা মামলায় বাবা-চাচার মৃত্যুদণ্ড

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১৬ , ১২:২১ পিএম

তুহিন হত্যা মামলায় বাবা-চাচার মৃত্যুদণ্ড

সুনামগঞ্জে শিশু তুহিন হত্যা মামলায় তুহিনের বাবা আব্দুল বাছির, চাচা নাছির উদ্দিনকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া এই ঘটনায় অপর দুই চাচা মাওলানা আব্দুল মোছাব্বির ও জমসেদ আলীকে খালাস দিয়েছেন জেলা ও দায়রা জজ ওয়াহিদুজজামান শিকদার।

সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে দশ টায় আসামীদের উপস্থিতিতে আদালত চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করে আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামীদের আদালতে নিয়ে আসে পুলিশ। প্রসঙ্গত ২০১৯ সালের ১৩ অক্টোবর দিবাগত রাতে কেজাউড়া গ্রামের তাদের  প্রতিপক্ষ  ছালাতুলদের ফাঁসানোর জন্য ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে নিমর্ম ভাবে হত্যা করে নিহত তুহিনের লাশ বাড়ির পাশে একটি কদম গাছে ঝুলিয়ে রাখে আসামীরা।